
দেশবাসীর প্রতি জরুরি বার্তা হাসনাত আব্দুল্লাহর
দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘সারাদেশের সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।








