
মব কালচারে কঠোর ব্যবস্থা: আইজিপি মো. আলী হোসেন ফকিরের হুঁশিয়ারি
রাজধানীর আইনশৃঙ্খলা ও বাড়তে থাকা ‘মব কালচার’ রোধে কঠোর থাকার বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, গণপিটুনি বা মব কালচারের মতো আইনভঙ্গকারী কর্মকাণ্ড কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় এবং সেগোর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করার সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আইজিপি








