
ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
সারাদেশে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘ইন্টার্ন ডক্টরস সোসাইটি’ নামের সংগঠন এই কর্মসূচির ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার থেকে তারা এই আন্দোলন শুরু করেছেন। জানা গেছে, ঢাকাসহ চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং অন্যান্য শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও এই কর্মসূচি পালিত হয়। মূলত বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ন্যায্য দাবিতে তারা ক্লাস, পরীক্ষা এবং








