
জাতিসংঘের মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
আফ্রিকার বিতর্কিত আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ছয় বাংলাদেশি বীর সেনানীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা তুলে দেবেন। জাতিসংঘের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গৌরবময় খবর নিশ্চিত করা হয়েছে। এ ছয় সাহসী শান্তিরক্ষীর মধ্যে রয়েছেন— মো.








