
হাম পরিস্থিতিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর
দেশে হামের ভয়াবহ সংক্রমণের পরিস্থিতি এক প্রাকৃতিক দুর্যোগের মতো দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই পরিস্থিতির পেছনে দায়ী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে। বুধবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন, যেখানে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। মন্ত্রী জানান, বর্তমানে








