
গোবিন্দগঞ্জে মাদকসহ আটক যুবদল নেতা আনোয়ারুলকে দল থেকে বহিষ্কার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আনোয়ারুলের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে; সেই সঙ্গে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা








