
ভাই হত্যার বিচার নিশ্চিত করতে রাজনীতিতে এসেছি: স্নিগ্ধ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ অবশেষে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ও প্রেরণা স্পষ্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ও সমালোচনার জবাবে তিনি বলেছেন, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং নিজের ভাইয়ের নির্মম হত্যা মামলার নিরপেক্ষ ও সুবিচার নিশ্চিত করতেই তিনি রাজনীতির মাঠে নতুন পথ চলা শুরু করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে








