
সোনারগাঁয়ে ব্যানার‑ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মোগড়াপাড়া চৌরাস্তা এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আশপাশ থেকে পুরনো নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। অপসারণের পাশাপাশি সড়কপথের পরিচ্ছন্নতা বজায়








