
নূরুল হক নূর: অন্তর্বর্তী সরকারকে দশের মধ্যে সর্বোচ্চ পাঁচ দেবো
গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, গত এগারো মাসের অন্তর্বর্তী সরকার বিএনপি-জামায়াতকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পুনর্বহালের বাইরে কোনো বাস্তব পরিবর্তন করতে পারেনি। তিনি বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়ন করলে দশের মধ্যে সর্বোচ্চ চার বা পাঁচ নম্বর দেওয়া যায়। শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনায় নুর এসব কথা বলেন। এই আলোচনা আয়োজনে








