
জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে একপেশে সুপারিশের অভিযোগ মির্জা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশগুলো একপেশে ও জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।








