
আবদুল আউয়াল মিন্টু পূর্ণমন্ত্রী হচ্ছেন; ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ফেনী জেলা থেকে প্রায় ৩৬ বছর পর পূর্ণ মন্ত্রিসভায় উপস্থিতি—এমন গুরুত্বপূর্ন মুহূর্তটি এসেছে অভিজ্ঞ নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ








