
চীন থেকে ফিরে নুরের খোঁজ নিতে ঢামেকে গেলেন নাহিদ-সার্জিস
সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সার্জিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা। রোববার (৩১ আগস্ট) রাতে তারা সরাসরি বিমানবন্দর থেকে হাসপাতালে যান। এই সময় তারা নুরের দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে উপস্থিত








