
ভৈরবে হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় হত্যাসহ ডাকাতির মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম হোসেন মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে র্যাবের সিপিসি-২, র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গোলাম হোসেন মিয়া কালিপুর মধ্যপাড়ার আব্দুর রহিমের ছেলে। শুক্রবার দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত গোলাম হোসেন মিয়া নরসিংদীর বেলাবো থানায় দায়েরকৃত একটি হত্যা ও সিএনজি ডাকাতি মামলার পলাতক আসামি।








