
নির্বাচনে ভয়ে পিছু হটলে রাজনীতি নয়, এনজিওতে যোগ দিন: আমীর খসরু
বাইরে দাঁড়িয়ে থাকতে হলে রাজনীতি নয়, এনজিও বা প্রেসার গ্রুপে কাজ করাই উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘যারা নির্বাচনে যেতে ভয় পান, তারাই রাজনীতিতে থাকবেন কেন? তারা চাইলে প্রেসার গ্রুপ বা এনজিওর মাধ্যমে কাজ করতে পারেন। কিন্তু রাজনীতি করবেন, নির্বাচনের মুখ থেকে পিছু হটবেন, আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন—এটা চলতে পারে








