
মিটফোর্ডে হত্যাকাণ্ড: বিএনপি গঠন করলো তদন্ত কমিটি
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডের তদন্তে বিএনপি একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। দলটি আশঙ্কা করছে, এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জাতীয় নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ








