
সংস্কার ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য কাটছেই না
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগ, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন, এবং নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনে ভোট পরিচালনা— এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্য কমিশনে এখনো সমান মত নেই। বিএনপি ও জামায়াত এই তিন বিষয়ে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচনের প্রক্রিয়ায় প্রায় অভিন্ন প্রস্তাব দিলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্য কয়েকটি দলের ভিন্নমতের কারণে এখনও কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ৩১








