ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রাজনীতি

মধ্যরাতে শিবির-ছাত্রদলের সংঘর্ষ

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টার দিকে শেষখবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত

ফেনীতে বন্যার ত্রাণ নিয়ে প্রশ্ন, উপদেষ্টার থেকে হিসাব জানতে বললেন সারজিস

ফেনীতে ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে তোলা ত্রাণের টাকা যথাযথভাবে ব্যয় হয়নি, এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। সোমবার (২১ জুলাই) রাতে ফেনী সফরে গেলে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুরুতে সারজিস গণমাধ্যমের সঙ্গে রাজধানীর

বিমান বিধ্বস্তের ঘটনায় খালেদা জিয়ার শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বেগম জিয়া নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য

মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে এড়িয়ে যাওয়া যাবে না: অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, আমাদের অস্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত মহান মুক্তিযুদ্ধ ও ২০২৩ সালের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানকে বাদ দিয়ে আমাদের উন্নয়নের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই ইতিহাসকে বিকল্প করা বা পাশ কাটিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীর দোয়েল হলে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের ষোড়শ দিনের আলোচনা শুরুতে তার এই গুরুত্বপূর্ণ

ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন থেকে বিরত ইসরাইল

ফিলিস্তিনি অঞ্চলের জন্য জাতিসংঘের উচ্চ পদস্থ মানবিক কর্মকর্তা জোনাথন হুইটলের ভিসা নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। এই সিদ্ধান্তের ফলে বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং ত্রাণ কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার রোববার জানান, গাজা অঞ্চলে যুদ্ধ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে জোনাথন হুইটলের ভিসা নবায়ন করা হবে না। জেরুজালেম থেকে

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু কাল থেকে: ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন সম্মাননা পদক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবারও জাতীয় মৎস্য পদক নীতিমালা অনুযায়ী মৎস্য খাতে অসাধারণ অবদান রাখা ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জ পদক প্রদান করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পদকগুলি তুলে দেবেন।

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। সোমবার (২১ জুলাই) বিকালে ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স সক্রিয় রয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহতের সংখ্যা ক্রমেই

২৭ জুলাই থেকে শুরু হবে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন

২৭ জুলাই থেকে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হবে। যারা এ বছর হজে যাওয়ার ইচ্ছা রাখেন, তারা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আজ সকালে সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার গভীর শোক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার তিনি এক শোকবার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে যে হতাহত ঘটেছে, তা আমি গভীর দুঃখ এবং শোকসহকারে অবগত হয়েছি। এই দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমানসেনা সদস্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকেরা এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে আমার সমবেদনা জানাই। প্রধান উপদেষ্টা আরও বলেন,

নির্বাচনী ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপিকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের প্রজাতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রায় ১২ কোটি ৫০ লাখ ভোটার যেন তাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা পায়, তা নিশ্চিত করতে হবে। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধার সম্মুখীন হতে দেওয়া যাবেনা। আমাদের সবাইকে তা নিয়ে পূর্ণ সচেতন থাকতে