
সংসদে চারটি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলের ব্যানারে: সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের সভার মধ্যাহ্নভোজ বিরতির সময় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামী জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে চারটি কমিটির সভাপতি পদ বিরোধী দলের জন্য সংরক্ষিত করা হয়েছে এবং এই সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের একমত রয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘‘জাতীয় ঐকমত্য কমিশনের গত মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত সভায়








