
সাবেক সিইসি হুদার গণপিটুনি বিএনপি সমর্থন করে না: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের দল গণপিটুনির সংস্কৃতিকে কখনই সমর্থন করে না। তিনি আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার গণপিটুনির ঘটনার সাথে যদি কোনও বিএনপি নেতা বা কর্মী জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সোমবার (২৩ জুন) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা গণপিটুনির সংস্কৃতির বিরুদ্ধে এবং আইনের শাসন








