
ফখরুলের অন্তর্বর্তী সরকারের সামনে নির্বাচনের সময়সূচি পুনঃবিবেচনার আবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এপ্রিল মাসকে জাতীয় নির্বাচনের জন্য অনুপযুক্ত সময় হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, আন্তর্বর্তী সরকার বাস্তবতার আলোকে এই বিষয়টি পুনর্বিবেচনা করবে। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘আমরা এখনও এপ্রিলের প্রথম দিকে নির্বাচন নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত








