
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে নওগাঁয়ে বিএনপির বস্ত্রবিতরণ
নওগাঁ: মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্রবিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে কেডির মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে








