
শহীদ জিয়ার পথই গণতন্ত্র ও উন্নয়নের রক্ষাকবচ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, শহীদ জিয়ার প্রদর্শিত পথই দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার মূল ভিত্তি। শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘‘চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়াউর রহমান জাতির ইতিহাসে এক বীরনায়কের








