
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৬ মে) দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তার পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিটি বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষর করে সংবাদমাধ্যমে প্রেরণ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি সবাইকে অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে








