
তথ্যমন্ত্রী স্বপন: বিএনপিই প্রথম শাপলা চত্বর হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ স্বীকার করেছিল
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার (৮ মে) বলেছেন, বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি এই মন্তব্য করেন জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বর শহীদদের স্মরণে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে। স্বপন বলেন, বিএনপি কখনও ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি; বরং শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় তাদের রাজনৈতিক অবস্থান ছিল স্পষ্ট। তিনি উল্লেখ








