
নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। গত মঙ্গলবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি নির্বাচনী পোস্টার শেয়ার করে তিনি এ সিদ্ধান্ত প্রকাশ করেন। নিজের পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।








