
ইসহাক সরকার, ফেরসামিন ফ্লোরা ও নুরুজ্জামান কাফি এনসিপিতে যোগ দিচ্ছেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা) এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দলের এক যুগ্ম আহ্বায়ক এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নতুন নেতাদের যোগদান উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।








