
বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি এনসিপিতে যোগ দিচ্ছেন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আজ শুক্রবার বিকেলে নতুন কয়েকজন মুখ যোগ দিচ্ছেন—তার মধ্যে আছেন বহিষ্কৃত বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দলের এক যুগ্ম আহ্বায়ক এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন নেতাদের যোগদান উপলক্ষে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে








