
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা প্রণয়ন জরুরি: ডিএসসিসি প্রশাসক
নির্বাচনের আগে ঢাকায় নতুন ও পরিষ্কার ভোটার তালিকা প্রণয়ন করা দরকার বলে দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, শুধু তাদেরই এখানে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত; বাইরে থেকে এসে ভোট দেওয়া যাবে না। শনিবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী








