
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে সম্প্রতি কৃষক খলিলুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেলে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে কৃষক








