
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক খলিলুর রহমান ও তাঁর পরিবার অনেকে জিনিসপত্র ও বসতঘর হারিয়েছেন এবং অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি নিজ উদ্যোগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে খলিলুর রহমানের পরিবারকে








