
সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সাংসদ কায়সার কামাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা সদরের রামকৃষ্ণ আশ্রম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সেই বাংলাদেশেই ফিরে এসেছি যেখানে সাম্য, মানবিকতা ও








