
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে শনিবার (১৪ মার্চ) দুপুরে বিএনপি বিক্ষোভ করেছে। ঝিনাইদহ মর্গে ময়নাতদন্ত শেষে দুপুর ১২টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, দলীয় নেতাকর্মী ও নিহতের স্বজনরা বক্তব্য দেন। বিক্ষোভে








