
দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও দ্রুততা নিশ্চিতের তাগিদ দিলেন এমপি শিমুল
পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সোমবার (২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সরকারি দাপ্তরিক কাজে গতি বাড়ানো, শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনভোগান্তি কমানোর নির্দেশ দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এমপিকে শুভেচ্ছা জানান ও তাদের কর্মক্ষেত্রে নানা সমস্যার কথা







