
ঢাকায় বিক্ষোভ ডাক দিয়ে এক ঘণ্টার মধ্যে কর্মসূচি স্থগিত ঘোষণা জামায়াত
দেশের রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে রাজধানী ঢাকায় বড় বিক্ষোভের ডাক দিলেও মাত্র এক ঘণ্টার ব্যবধানে সেই কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভের কথা জানানো হলেও দুপুর সাড়ে ১২টার দিকে আরেকটি বার্তায় তা বাতিল বলে জানানো হয়। দলীয় সূত্রে বলা হয়েছে, সহকারী প্রচার সম্পাদক আবদুস








