
ঢাকা-৮: মির্জা আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোটজালিয়াতি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নবনির্বাচিত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ভোটের ফলাফল বাতিল এবং স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করেছেন। আবেদনের কাগজপত্র প্যাটওয়ারীর পক্ষ থেকে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জমা দেন








