
‘আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে’ বললেন মালাইকা অরোরা
বলিউডের দম্পতিদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ সবসময়ই সংবাদ এবং চর্চার প্রধান বিষয় হয়ে থাকে। সেই তালিকায় অন্যতম নাম অভিনেত্রী মালাইকা অরোরা। তার ব্যক্তিগত জীবন সবসময়ই দর্শক ও সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন শেষে আরবাজ খান থেকে আলাদা হওয়ার পর মালাইকা তার প্রেম জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। বয়সে প্রায় দশ বছর








