
কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
জয়পুরহাটের কালাই উপজেলায় তারুণ্যের উদ্দীপনা এবং স্পোর্টসের প্রতি প্রেমকে সামনের দিকে এগিয়ে নিতে কালাইয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বুধবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কালাই পৌরসভা








