
চীনে দাপুটে জয় দিয়ে বাফুফে একাডেমির শুভ সূচনা
শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে চীনের লিজাং শহরে আয়োজিত তিয়ানইউ লিওফাং আমন্ত্রিত টুর্নামেন্টেও খেলছে বাফুফে একাডেমির আরেকটি অনূর্ধ্ব-১৭ দল। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশের কিশোরেরা। গত রোববার গ্রুপ পর্বের ম্যাচে সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ৪-০ গোলে জয়লাভ করে বাফুফে একাডেমি দল। ম্যাচের প্রথমার্ধে ৮০ মিনিটের মধ্যে আশিকের গোলের মাধ্যমে








