
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন তাইজুল
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টিতে দল পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (প্রায় ৩৫ লাখ বাংলাদেশি টাকা) দলে নেয়া হয়েছে ডারবানস সুপার জায়ান্টসের। এই লিগের চতুর্থ আসর আয়োজনের আগে জোহানেসবার্গে নিলাম সম্পন্ন হয়, যেখানে বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তাইজুল ছাড়াও এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস,








