
ঐতিহ্যবাহী খেলাধুলা উন্নয়নে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমওইউ
ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন এক অধ্যায় শুরু করবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের প্রেসিডেন্ট নেজমেদ্দিন বিলাল








