
চলতি বছরই মাঠে গড়াবে এবারের বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছরই মাঠে গড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে এবারের বিপিএলের, যা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভার পর পরিচালক ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। মিঠু জানান, এবারের বিপিএল ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে। দলের মালিকানার ক্ষেত্রে পাঁচ বছরের চুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।








