
৯৮ বছর বয়সী এক বৃদ্ধার প্ল্যাকার্ডে মেসিকে বিয়ের প্রস্তাব
প্রিয় খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে প্ল্যাকার্ড হাতে দেখা যায় ভক্তদের। তারা প্রিয় খেলোয়াড়কে উৎসাহিত করতে নানা অভিনব বার্তা তৈরি করেন। এর মধ্যেই অনেক সময় দেখা যায় ভক্তরা তাদের পছন্দের খেলোয়াড়কে বিয়ের প্রস্তাবও দেন। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে ঠিক এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, যেখানে পালমেইরাসের বিপক্ষে ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করেছে, মাঠের গ্যালারিতে








