
সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ দাবানলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো শুরু
সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশে বিগত কয়েক দিনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় নাগরিকদের আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। দমকল বাহিনী তীব্র বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। লাতাকিয়া প্রদেশের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুল কাফি কায়্যাল জানিয়েছেন, কাস্তাল মা’আফ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল আশপাশের অনেক গ্রাম








