
আগামী অর্থবছরে ৭.০৫ লাখ হেক্টর জমিতে পাট চাষ বাড়ানো হবে
২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.০৫ লাখ হেক্টর জমিতে। এই পরিমাণ জমিতে পাট চাষ করার জন্য প্রয়োজন হবে প্রায় ৫ থেকে ৬ হাজার টন পাট বীজ। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) আয়োজিত ‘বার্ষিক অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালায়’ এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে পাটের মোট উৎপাদন বর্তমানে ১৫ লাখ মেট্রিক টন, পাটকাঠির উৎপাদন ৩০ লাখ মেট্রিক টন এবং চারকোল








