
বিসিবির কাছে অন্যায়ের বিচার চাইলেন রুমানা আহমেদ
প্রায় তিন বছর ধরেই জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। এই দীর্ঘ সময়ে ক্রিকেট থেকে দূরে থাকার কারণে একবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আর নয় ক্রিকেট’ শিরোনামে একটি পোস্ট করেছিলেন তিনি। এবার সেই ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি তিনি জানান গুরুতর অভিযোগ। রুমানা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, তার সঙ্গে অন্যায় ও অবিচার হয়েছে এবং এর ন্যায্য বিচার চেয়েছেন








