
মেসি ভেঙলেন আর্জেন্টিনার ৬৮ বছর পুরনো রেকর্ড
বয়সটা এখন ৩৯-কে ছুঁইছুঁই, তবু লিওনেল মেসির মাঠের জাদু কোনোভাবে ম্লান হয়নি। বয়সকে টেক্কা দিয়ে একের পর এক অসাধারণ কীর্তি করে যাচ্ছেন এই মহাতারকা। বুধবার আয়োজিত আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলে মেসি ভেঙেছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রায় সাত দশক পুরনো একটি রেকর্ড। এদিন সকালে সোনালি নীল জার্সিতে মাঠে নেমে আর্জেন্টিনা দলে ৩-০ গোলে দাপটের জয় তুলে নেয় বর্তমান








