
রিয়াল ছাড়লেন এনড্রিক, ফরাসি লিগে পাড়ি দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা
রিয়াল মাদ্রিদে অনিয়মিত হয়ে পড়া ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এনড্রিক অবশেষে নতুন পথ খুঁজে পেয়েছেন। তিনি আগামী ছয় মাসের জন্য ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে যোগ দিয়েছেন। গত সোমবার চুক্তি স্বাক্ষর শেষে আজ বৃহস্পতিবার তিনি ফ্রান্সে পৌঁছেছেন, যেখানে তাঁর মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জানা গেছে, লিঁওতে তিনি ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। মূল লক্ষ্য হলো নিয়মিত








