
পাঁচ বছর পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন আফগান নারী ক্রিকেটাররা
তালেবান ক্ষমতায় কব্জা হবার পর দীর্ঘদিন মুখ থুবড়ে পড়া আফগান নারী ক্রিকেটে ফেরার নতুন আশার সূচনা হলো। অনিশ্চয়তা আর প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া এসব নারী ক্রিকেটার দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী মাসে একটি শরণার্থী দলের রূপে তারা ইংল্যান্ড সফর করবেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই সফরে শুধু টি-টোয়েন্টি ম্যাচ ও অনুশীলনই








