
নিজেদের ভুলে জিততে না পারলেও চিন্তিত নন ব্রাজিল কোচ
সেনেগালের পর তিউনিসিয়াকে হারানোর সুযোগও তৈরি হয়েছিল ব্রাজিলের কাছে। তিউনিসিয়ার বিপক্ষে গত রাতে পিছিয়ে থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কালো আনচেলত্তির দল। প্রথমবারের মতো পেনাল্টি থেকে সমতাসূচক গোল করে ব্রাজিলকে ফিরে আনে এস্তেভাও। তবে নিজেদের ভুলের কারণে জয়টা এলো না। ফ্রান্সের লিগ ওয়ান ক্লাব লিলের ডেকাথলন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে ব্রাজিল-তিউনিসিয়া মুখোমুখি হয়। ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়রা কিছুটা সমন্বয়ের অভাব








