
ইয়ামালের পেনাল্টি গোল ও চোট: বার্সার ১-০ জয়
লা লিগায় শিরোপা প্রতিরক্ষার পথে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট জিতেছে বার্সেলোনা। ন্যূ ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি আসে দলের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের পায়ে — ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে তিনি স্পট কিক সফল করেন। এই জয়ের ফলে হানসি ফ্লিকের শিবির পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদের থেকে পরিষ্কারভাবে ৯ পয়েন্ট এগিয়ে। ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার








